ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের যোগাযোগ ও বন্দর খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ সৌদি আরবের

নিজস্ব সংবাদ :

বাংলাদেশের যোগাযোগ অবকাঠামো ও বন্দর ব্যবস্থার উন্নয়নে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। ঢাকায় সফররত সৌদি যোগাযোগ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মধ্যে বিনিয়োগ, যোগাযোগ ব্যবস্থা ও বন্দর উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সৌদি প্রতিনিধিদলে ছিলেন দেশটির বিনিয়োগ ও উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী উপমন্ত্রী, যোগাযোগ মন্ত্রণালয়ের মহাপরিচালক, রেড সি গেটওয়ে টার্মিনালের (আরএসজিটি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত। অন্যদিকে বাংলাদেশের পক্ষে নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রধানমন্ত্রী সৌদি প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অর্থনৈতিক অংশীদারিত্বের নতুন উচ্চতায় নিয়ে যেতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি বিদেশি বিনিয়োগ আকর্ষণে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন নীতি সংস্কার ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগের কথাও তুলে ধরেন।

জবাবে সৌদি ভাইস মিনিস্টার বলেন, বাংলাদেশের অর্থনীতি দ্রুত এগিয়ে যাচ্ছে এবং এখানে বিনিয়োগের সম্ভাবনাও উজ্জ্বল। তাই স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন অবকাঠামো প্রকল্পে সৌদি বিনিয়োগকারীরা আগ্রহী।

বৈঠকে বিশেষভাবে উঠে আসে রেড সি গেটওয়ে টার্মিনাল লিমিটেড (আরএসজিটি)-এর কার্যক্রম। প্রতিষ্ঠানটি ২০২৪ সালের জুন থেকে চট্টগ্রামের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিচালনা করছে এবং আধুনিক কার্গো হ্যান্ডলিং ও ইয়ার্ড ব্যবস্থাপনায় ইতোমধ্যে প্রায় ১৭০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে।

ভবিষ্যতে দেশের ক্রমবর্ধমান বাণিজ্যিক চাহিদা পূরণে সরকার অনুমোদিত আরও গুরুত্বপূর্ণ বন্দর ও যোগাযোগ প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে আরএসজিটি। এ লক্ষ্যে একটি বিস্তারিত কর্মপরিকল্পনাও বাংলাদেশের পক্ষের কাছে উপস্থাপন করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রস্তাবিত এই বিনিয়োগ বাস্তবায়িত হলে বাংলাদেশের যোগাযোগ অবকাঠামো ও বন্দর ব্যবস্থাপনা আরও আধুনিক হবে, পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে দেশের সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের যোগাযোগ ও বন্দর খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ সৌদি আরবের

আপডেট সময় ০২:৪০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬