ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সহকারীর গ্রেপ্তারে মুখ খুললেন শ্রাবন্তী, ‘এ ঘটনার পর আর কোনো সম্পর্ক রাখতে চাই না’

নিজস্ব সংবাদ :

টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির সহকারী ম্যানেজার অর্ঘ্য ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে বিনোদন অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর অনেকেই জানতে চান, এ বিষয়ে অভিনেত্রীর অবস্থান কী।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শ্রাবন্তী সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানান, ২০২৪ সাল থেকে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের মাধ্যমে অর্ঘ্য তার পেশাগত কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তবে সম্প্রতি তার বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগের বিষয়টি জানতে পেরে তিনি বিস্মিত ও মর্মাহত হন।

অভিনেত্রীর ভাষ্য, অর্ঘ্যের ব্যক্তিগত জীবন বা কর্মকাণ্ড সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। অভিযোগ সামনে আসার পর তিনি সংশ্লিষ্ট ম্যানেজমেন্ট কর্তৃপক্ষকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে ওই ব্যক্তির সঙ্গে আর কোনো ধরনের পেশাগত সম্পর্ক রাখতে চান না।

এদিকে পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারী ও অভিযুক্ত একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। অভিযোগ অনুযায়ী, গত ১২ এপ্রিল ব্যক্তিগত একটি কাজে অর্ঘ্যের বাড়িতে গেলে ওই নারী ধর্ষণের শিকার হন। পরে ১২ জুন চ্যাটার্জিহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তের ভিত্তিতে রোববার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। আদালতে হাজির করার পর বিচারক তাকে ১৪ দিনের বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সহকারীর গ্রেপ্তারে মুখ খুললেন শ্রাবন্তী, ‘এ ঘটনার পর আর কোনো সম্পর্ক রাখতে চাই না’

আপডেট সময় ০৩:৫১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬