ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এক প্যাকেট খাবারও হতে পারে জীবন বাঁচানোর আশার আলো’—বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান তটিনীর

নিজস্ব সংবাদ :

দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা পানিতে প্লাবিত হওয়ায় দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ। এমন সংকটময় সময়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন বার্তায় তটিনী বন্যাকবলিত মানুষের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, দেশের বিভিন্ন জেলায় হাজারো পরিবার ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে, ছাদে কিংবা আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবনযাপন করছে। অনেকেই পর্যাপ্ত খাবার ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছেন।

তিনি সবাইকে মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, যার যতটুকু সামর্থ্য আছে, তা নিয়েই এগিয়ে আসা উচিত। একটি শুকনো খাবারের প্যাকেট কিংবা এক বোতল বিশুদ্ধ পানিও দুর্যোগে আটকে থাকা মানুষের জন্য অনেক বড় সহায়তা হতে পারে।

বন্যাপ্রবণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শও দেন এই অভিনেত্রী। পাশাপাশি তিনি সবাইকে নিজের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আশপাশের অসহায় মানুষদের সহযোগিতা করার অনুরোধ জানান।

পোস্টের শেষাংশে বন্যাদুর্গত মানুষের জন্য দোয়া করে তটিনী লেখেন, আল্লাহ যেন দেশের সব বন্যাকবলিত মানুষকে নিরাপদ রাখেন এবং এই দুর্যোগ দ্রুত কাটিয়ে ওঠার তাওফিক দান করেন।

তার এই মানবিক বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ভক্ত-অনুরাগীরা মন্তব্যে তার উদ্যোগের প্রশংসা করে বলেছেন, দুর্যোগের সময়ে জনসচেতনতা তৈরি এবং মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানে জনপ্রিয় ব্যক্তিত্বদের এমন ভূমিকা সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

এক প্যাকেট খাবারও হতে পারে জীবন বাঁচানোর আশার আলো’—বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান তটিনীর

আপডেট সময় ০২:৪৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬