ঢাকা ০২:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গৌরব, এশিয়ার সেরা ছবির স্বীকৃতি পেল ‘রইদ’

নিজস্ব সংবাদ :

ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাওয়া বাংলাদেশের আলোচিত চলচ্চিত্র রইদ এবার আন্তর্জাতিক অঙ্গনে বড় অর্জন যোগ করেছে। দেশীয় দর্শকদের প্রশংসার ধারাবাহিকতায় এবার ভিয়েতনামের চতুর্থ ডানাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে এশিয়ার সেরা চলচ্চিত্র হিসেবে ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড জিতে নিয়েছে সিনেমাটি।

মেজবাউর রহমান সুমনের পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। মুক্তির পর থেকেই দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে নিয়মিত প্রদর্শিত হচ্ছে ছবিটি এবং দর্শকদের ইতিবাচক সাড়া পাচ্ছে।

আন্তর্জাতিক এই স্বীকৃতি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী নাজিফা তুষি। তিনি বলেন, সমালোচকদের নির্বাচিত পুরস্কারের আলাদা গুরুত্ব রয়েছে। এশিয়ার সেরা সিনেমার স্বীকৃতি পাওয়া প্রমাণ করে যে, দেশের পাশাপাশি আন্তর্জাতিক দর্শকরাও ‘রইদ’কে আন্তরিকভাবে গ্রহণ করেছেন। একজন শিল্পী হিসেবে এই সম্মান তার জন্য অত্যন্ত গর্বের, পাশাপাশি পুরো টিমের সম্মিলিত পরিশ্রমেরও মূল্যায়ন।

চলচ্চিত্রটি নিয়ে আলোচনা শুরু হয় ২০২৫ সালের শেষ দিকে ট্রেলার ও পোস্টার প্রকাশের পর থেকেই। পরে ঈদুল আজহায় মুক্তির পর দর্শক ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করে ‘রইদ’। দেশের পাশাপাশি বিদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহেও সিনেমাটি প্রদর্শিত হয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিয়েই ‘রইদ’-এর যাত্রা শুরু হয়। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম-এর ৫৫তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগ টাইগার কম্পিটিশন’-এ স্থান করে নিয়ে শুরু থেকেই আন্তর্জাতিক মহলে নজর কেড়েছিল ছবিটি।

মানবিক সম্পর্কের এক ভিন্নধর্মী গল্পকে কেন্দ্র করে নির্মিত ‘রইদ’। এক সাধু এবং তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীর জীবনসংগ্রামকে ঘিরে এগিয়েছে সিনেমার কাহিনি। এতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ একঝাঁক দক্ষ শিল্পী। আন্তর্জাতিক পুরস্কার অর্জনের মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য নতুন এক মাইলফলক তৈরি করল ‘রইদ’।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গৌরব, এশিয়ার সেরা ছবির স্বীকৃতি পেল ‘রইদ’

আপডেট সময় ০৫:৪৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬