ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব শেষে দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন

নিজস্ব সংবাদ :

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

রোববার (৫ জুলাই) রাত প্রায় ১১টায় তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে ২ জুলাই সরকারি সফরে তিনি ইরানের রাজধানী তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন।

তেহরানে অনুষ্ঠিত রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন স্পিকার। গ্র্যান্ড মসাল্লায় আয়োজিত জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি মরহুম আয়াতুল্লাহ আলী খামেনির আত্মার শান্তি কামনায় দোয়া করেন।

সফরের অংশ হিসেবে স্পিকার ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি বাংলাদেশের পক্ষ থেকে গভীর সমবেদনা প্রকাশ করেন এবং শোকাহত ইরানি জনগণের প্রতি সংহতি জানান। এছাড়া দেশটির অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গেও তার মতবিনিময় হয়।

দ্বিপক্ষীয় আলোচনায় ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত শান্তি সমঝোতা বাস্তবায়নে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের ভূমিকার প্রশংসা করেন হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য তাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

উল্লেখ্য, আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব শেষে দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন

আপডেট সময় ০২:৪৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬