ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‘বিভ্রান্তিকর বক্তব্য’ অভিযোগে ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ

নিজস্ব সংবাদ :

জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর এবং আপত্তিকর মন্তব্য করার অভিযোগ তুলে ছয়জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে রাষ্ট্র সংলাপ ফোরাম।

অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন—চ্যানেল আইয়ের উপস্থাপিকা সোমা ইসলাম, আইনজীবী ও মডেল জান্নাতুল পিয়া, সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মোমিন মেহেদী, সাংবাদিক আনিস আলমগীর, মারিয়া কিসপট্টা এবং অভিনেত্রী শামীমা তুষ্টি।

শনিবার রাতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাষ্ট্র সংলাপ ফোরামের পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

অভিযোগকারী রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্য মিল্লাত হোসেন জানান, গত ৩ জুলাই শাহবাগের হাদী চত্বরে অবস্থানকালে অভিযুক্তদের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, ভিডিও এবং টকশোর বক্তব্য তাদের নজরে আসে। পরে সংগঠনের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দাখিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

লিখিত অভিযোগে দাবি করা হয়েছে, অভিযুক্তরা বিভিন্ন সময় জুলাই গণঅভ্যুত্থান, আন্দোলনে অংশগ্রহণকারীদের পাশাপাশি শহীদ ও আহতদের নিয়ে আপত্তিকর, কটূক্তিমূলক ও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন। এছাড়া আন্দোলনের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, অপপ্রচার চালানো এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দেওয়ার অভিযোগও তোলা হয়েছে।

রাষ্ট্র সংলাপ ফোরাম অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। তবে অভিযোগে নাম উল্লেখ করা ব্যক্তিদের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‘বিভ্রান্তিকর বক্তব্য’ অভিযোগে ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ

আপডেট সময় ০৮:৩৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬