ঢাকা ০১:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুনে রপ্তানিতে বড় উল্লম্ফন, ২৬ শতাংশ প্রবৃদ্ধিতে দেশের আয় ৪২০ কোটি ডলার ছাড়াল

নিজস্ব সংবাদ :

বাংলাদেশের রপ্তানি খাত নতুন অর্থবছরের আগে ইতিবাচক বার্তা দিয়েছে। সদ্য সমাপ্ত জুন মাসে দেশের পণ্য রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৬ শতাংশ বেড়েছে। এ সময়ে রপ্তানি থেকে দেশের আয় ৪২০ কোটি ডলারেরও বেশি হয়েছে, যা রপ্তানি খাতের শক্তিশালী অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।

বৃহস্পতিবার (২ জুলাই) প্রকাশিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ সাময়িক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুন মাসে বাংলাদেশ ৪২০ কোটি ২৬ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। ২০২৫ সালের একই মাসে এই আয় ছিল ৩৩৩ কোটি ৭৯ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে ২৫ দশমিক ৯১ শতাংশ।

দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক (আরএমজি) শিল্পও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ধরে রেখেছে। জুন মাসে এ খাত থেকে রপ্তানি আয় হয়েছে ৩৩৮ কোটি ৭৭ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৫২ শতাংশ বেশি।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক বাজারে চাহিদা বৃদ্ধি, নতুন ক্রেতা যুক্ত হওয়া এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধির ফলে দেশের রপ্তানি খাত ইতিবাচক ধারায় এগোচ্ছে। এই প্রবৃদ্ধি আগামী মাসগুলোতেও অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

জুনে রপ্তানিতে বড় উল্লম্ফন, ২৬ শতাংশ প্রবৃদ্ধিতে দেশের আয় ৪২০ কোটি ডলার ছাড়াল

আপডেট সময় ০৫:০৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬