ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঋণ খেলাপির মামলায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী, ফলাফল প্রকাশেও নিষেধাজ্ঞা

নিজস্ব সংবাদ :

ঋণ খেলাপি সংক্রান্ত মামলায় চট্টগ্রাম-৪ আসন থেকে নির্বাচিত বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন আপিল বিভাগ। আদালত জানিয়েছেন, তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে পারবেন না। পাশাপাশি ওই আসনের নির্বাচনের ফলাফলও প্রকাশ করা যাবে না।

মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে গত ১৫ জুন মামলার শুনানি শেষ হলে আদালত ৩০ জুন রায়ের দিন ধার্য করেছিলেন।

আদালতে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকীর পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী। অন্যদিকে, আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী এবং ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

মামলার তথ্য অনুযায়ী, ঋণ খেলাপির অভিযোগ থাকা সত্ত্বেও গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশনের আপিল শুনানিতে আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। পরে সংশ্লিষ্ট ব্যাংক সেই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করলেও তা খারিজ হয়ে যায়। এরপর ব্যাংক কর্তৃপক্ষ আপিল বিভাগের শরণাপন্ন হয়।

একই সময়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ সেই আবেদন গ্রহণ করে এবং আসলাম চৌধুরীর প্রার্থিতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তার নির্বাচনের ফলাফল প্রকাশে স্থগিতাদেশ বহাল রাখেন।

পরে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী সর্বাধিক ভোট পেয়ে বিজয়ী হলেও আদালতের নির্দেশনার কারণে তার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। সর্বশেষ আপিল বিভাগের রায়ের ফলে তার শপথ গ্রহণের পথও বন্ধ হয়ে গেল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ঋণ খেলাপির মামলায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী, ফলাফল প্রকাশেও নিষেধাজ্ঞা

আপডেট সময় ০৫:২৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬