ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের পর আবারও একসঙ্গে সঞ্জয় দেব-নোরা, আসছে ‘চ্যাম্পিয়ন’

নিজস্ব সংবাদ :

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ‘সির সির’ গান দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছিলেন বাংলাদেশি-আমেরিকান ডিজে, গায়ক ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবং বলিউড তারকা নোরা ফাতেহি। সেই সফলতার পর আবারও নতুন একটি গানে একসঙ্গে কাজ করেছেন তারা।

আগামী ২৯ জুন প্রকাশিত হতে যাচ্ছে তাদের নতুন গান ‘চ্যাম্পিয়ন’। সঞ্জয় দেব জানিয়েছেন, এটি কেবল খেলাধুলাকে কেন্দ্র করে তৈরি কোনো গান নয়; বরং জীবনের প্রতিটি সংগ্রাম, সাফল্য এবং বিজয়কে উদযাপনের একটি অনুপ্রেরণামূলক সংগীত।

তিনি বলেন, গানটির মাধ্যমে মানুষকে আত্মবিশ্বাসী ও ইতিবাচক বার্তা দিতে চান তারা। তার বিশ্বাস, ‘চ্যাম্পিয়ন’ শ্রোতাদের মনে বিজয়ের অনুভূতি জাগিয়ে তুলবে এবং সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে।

গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কথা লেখা, সুর করা এবং সংগীত পরিচালনার দায়িত্বও পালন করেছেন সঞ্জয় দেব। প্রায় দুই মাস ধরে গানটির প্রস্তুতি চলেছে। বিশ্বকাপের আবহকে সামনে রেখেই এটি প্রকাশের পরিকল্পনা করেন তিনি ও নোরা ফাতেহি।

গানটির মিউজিক ভিডিওর শুটিং হয়েছে তানজানিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ জানজিবারে। অল্প সময়ের সফরে সেখানে একদিনেই ভিডিওর পুরো শুটিং শেষ করেন দুই শিল্পী। সঞ্জয়ের ভাষ্য, জানজিবারের মনোরম সমুদ্রসৈকত ও প্রাকৃতিক সৌন্দর্য ভিডিওটিকে দিয়েছে আলাদা আবেদন।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে গানটির প্রচারণা। সম্প্রতি নোরা ফাতেহি ফেসবুকে ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘বন্ধুরা, তোমরা সবাই চ্যাম্পিয়নের জন্য প্রস্তুত তো?’ এরপর থেকেই নতুন গানটি নিয়ে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বিশ্বকাপের পর আবারও একসঙ্গে সঞ্জয় দেব-নোরা, আসছে ‘চ্যাম্পিয়ন’

আপডেট সময় ০৩:২২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬