কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা,ব্রাজিলের মুখোমুখি জাপান
বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার সামনে অপেক্ষা করছে এবারের আসরের অন্যতম চমক কেপ ভার্দে। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে এসে আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপদেশটি দুর্দান্ত পারফরম্যান্সে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে।
জনসংখ্যার দিক থেকে বিশ্বকাপে অংশ নেওয়া সবচেয়ে ছোট দেশগুলোর একটি কেপ ভার্দে গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলেও পরাজয়ের মুখ দেখেনি। দারুণ সংগঠিত ফুটবল ও আত্মবিশ্বাসী পারফরম্যান্সে তারা ফুটবলপ্রেমীদের নজর কাড়তে সক্ষম হয়েছে। এবার সেই দলকেই মোকাবিলা করতে হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে।
অন্যদিকে, গ্রুপ ‘সি’র শীর্ষস্থান দখল করে নকআউট নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শেষ ৩২-এর লড়াইয়ে তাদের প্রতিপক্ষ এশিয়ার শক্তিশালী দল জাপান। ফলে বিশ্বকাপের নকআউট পর্বে শুরু থেকেই জমে উঠতে যাচ্ছে হাইভোল্টেজ সব ম্যাচ।
ট্যাগস :
























