ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেইজিংয়ে বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

নিজস্ব সংবাদ :

চীনের রাজধানী বেইজিং-এর ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ার-এ অবস্থিত পিপলস হিরোজ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে চীনের বিপ্লবী বীরদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে অনুষ্ঠিত এই আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন পর্বে বাংলাদেশ ও চীনের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। একই সঙ্গে বিউগলের সুরে জানানো হয় রাষ্ট্রীয় সম্মান।

পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কয়েক মুহূর্ত নীরবে দাঁড়িয়ে চীনের স্বাধীনতা ও বিপ্লবী সংগ্রামে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এ সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বেইজিংয়ে বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় ০৫:২১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬