ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি প্রত্যাশা

নিজস্ব সংবাদ :

চীনের রাজধানী বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপল-এ দেশটির প্রেসিডেন্ট শি চিন পিংয়ের -এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সময় শুক্রবার সকালে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে এই বৈঠকে বাংলাদেশ-চীন সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরবেন প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, বৈঠকের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন, বিনিয়োগ, বাণিজ্য এবং কৌশলগত সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

মাহদী আমিন বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক ভবিষ্যতে আরও বহুমাত্রিক ও গভীর হবে। কৌশলগত অংশীদারত্ব, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন, বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ—সব ক্ষেত্রেই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।

চীন সফর শেষে শুক্রবার বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন ২৪ সদস্যের একটি প্রতিনিধিদল।

প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এছাড়া প্রধানমন্ত্রীর পাঁচজন উপদেষ্টাও সফরসঙ্গী হিসেবে রয়েছেন। তারা হলেন—হুমায়ুন কবির, এ কে এম শামসুল ইসলাম, রাশেদ আল মাহমুদ তিতুমীর, মাহদী আমিনসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা।

প্রধানমন্ত্রী ২১ জুন প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া সফর শেষ করে গত সোমবার রাতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে অংশ নিতে চীনের দালিয়ানে পৌঁছান। সেখানে দুই দিনের কর্মসূচি শেষ করে বুধবার বিকেলে তিনি বেইজিংয়ে যান।

সফরের শেষ দিনে প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকের পাশাপাশি ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ এবং চীনের জাতীয় জাদুঘর পরিদর্শনের কর্মসূচিও রয়েছে। এরপর বিকেল ৫টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা ঢাকার উদ্দেশে বেইজিং ত্যাগ করবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি প্রত্যাশা

আপডেট সময় ০৪:৪৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬