ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুস্বাদু কাঁঠালের হালুয়া

নিজস্ব সংবাদ :

সুমিষ্ট স্বাদ ও সুগন্ধের জন্য পরিচিত কাঁঠাল। এই মৌসুমে বাজারে পর্যাপ্ত পাওয়া যায় পুষ্টিকর এই ফল। কাঁঠাল দিয়ে ভিন্ন কিছু তৈরি করতে চাইলে বেছে নিতে পারেন কাঁঠালের হালুয়া। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-

কাঁঠালের হালুয়ার রেসিপি

উপকরণ:

পাকা কাঁঠাল (বীজ ছাড়া) – ২ কাপ

দুধ – ১ কাপ

চিনি – ১/২ থেকে ৩/৪ কাপ (স্বাদ অনুযায়ী)

ঘি – ২–৩ টেবিল চামচ

এলাচ গুঁড়া – ১/২ চা চামচ

কাজু/কিশমিশ – ইচ্ছামতো

বানানোর পদ্ধতি

প্রথমে পাকা কাঁঠালের কোয়া থেকে বিচি ও আঁশ ভালোভাবে আলাদা করে মিহি করে চটকে বা ব্লেন্ড করে নিন। এরপর একটি প্যানে ঘি গরম করে কাঁঠালের পেস্ট দিয়ে মাঝারি আঁচে কিছুক্ষণ নাড়তে থাকুন। ধীরে ধীরে এতে দুধ, চিনি, এলাচ গুঁড়া, কিশমিশ এবং চাইলে কনডেন্স মিল্কও যোগ করতে পারেন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেড়ে রান্না করতে থাকুন। মিশ্রণটি ধীরে ধীরে ঘন, আঠালো এবং প্যান থেকে আলাদা হয়ে আসতে শুরু করলে চুলা বন্ধ করে দিন। ঠাণ্ডা হলে ওপরে কাজু ও পেস্তা বাদাম ছড়িয়ে পরিবেশন করুন সুস্বাদু কাঁঠালের হালুয়া।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুস্বাদু কাঁঠালের হালুয়া

আপডেট সময় ০৪:১২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬