ঢাকা ০১:৩১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

নিজস্ব সংবাদ :

দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

দীর্ঘদিন ধরে লন্ডনে চিকিৎসাধীন অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। ব্রেন টিউমারে আক্রান্ত কাঞ্চন। এর মধ্যে ৬০টি কেমোথেরাপি দেওয়া হয়েছে তাঁর।

বাংলাদেশ সময় আজ সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দিয়েছেন অভিনেতা। সঙ্গে রয়েছেন তার জামাতা আরিফুল ইসলাম কলিন্স।

কাঞ্চনের সংস্থা ‘নিরাপদ সড়ক চাই’-এ দীর্ঘদিন ধরে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন লিটন এরশাদ। তিনি অভিনেতার দেশে ফেরার খবরটি নিশ্চিত করেছেন।

তবে এই ফেরা বেশিদিনের জন্য নয়। লিটন জানিয়েছেন, ১৪ আগস্টের আগেই তাকে আবার লন্ডনে ফিরতে হবে। কেননা ১৫ আগস্ট সেখানে তাকে পুনরায় পরীক্ষা-নীরিক্ষা করা হবে।

উল্লেখ্য, গত বছরের এপ্রিলে লন্ডনে গিয়েছেন ইলিয়াস কাঞ্চন। এরপর আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। জটিলতা ও ঝুঁকির কারণে সে সময় টিউমারের বড় একটি অংশ অপসারণ করা সম্ভব হয়নি। এরপর থেকে নিয়মিত চলছিল কেমো থেরাপি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

আপডেট সময় ০৫:৫২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬