ঢাকা ০২:০২ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘দরজা ভেঙে ফেলবেন ভেবেছিলাম’, মদ্যপ পরিচালকের আচরণ নিয়ে মুখ খুললেন স্বরা

কাগজের খবর ডেস্ক:

স্বরা ভাস্কর

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর ক্যারিয়ারের শুরুর দিকে এক পরিচালকের অশালীন আচরণের মুখোমুখি হয়েছিলেন। তাকে দেখেই ‘আপত্তিকর’ প্রস্তাব দিয়ে বসেন। পরিচালকের এমন প্রস্তাব শোনামাত্রই তা সরাসরি প্রত্যাখ্যান করে তাকে বিদায় জানিয়ে দিয়েছিলেন স্বরা ভাস্কর।

সম্প্রতি ‘রাইজ অ্যান্ড ফল’ সিজন ২-এর মঞ্চে নিজের সেই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেন অভিনেত্রী।

ক্যারিয়ারের শুরুর দিকে এমন ঘটনা তাকে বেশ মানসিকভাবে ধাক্কা দিয়েছিল বলে জানান স্বরা ভাস্কর। তিনি বলেন, ‘তনু ওয়েডস মনু’ সিনেমার সাফল্যের পর একটি বড় বাজেটের ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। সেই সিনেমার কাজ চলাকালে পরিচালকের আচরণে আতঙ্কিত হয়ে পড়েন তিনি।

অভিনেত্রী বলেন, একদিন রোমান্টিক দৃশ্যের রিহার্সালের জন্য তাকে একাই ডাকেন পরিচালক। সিনেমাটির একটি দৃশ্যের মহড়া দেওয়ার কথা বলে তাকে ডেকে পাঠিয়েছিলেন তিনি। এর পাশাপাশি ব্যক্তিগতভাবে মেসেজ করা ও কবিতা পাঠানোর মতো কাজও করেছিলেন পরিচালক।

স্বরা ভাস্কর বলেন, আমি আগেই জিজ্ঞেস করেছিলাম— রিহার্সালের সময় আর কারা থাকবেন? তখন পরিচালক বলেন— ‘তুমি আর আমি, আমরা দুজনই আলোচনা করব।’ আমি বলেছিলাম— না। আপনি অভিনেতা এবং ক্যামেরাপারসনকে ডেকে নেন। যদি রিহার্সাল হয়, তবে সবারই সেটা করা উচিত। আমরা একা কেন রিহার্সাল করব?

অভিনেত্রী আরও বলেন, এরপর গেস্ট হাউজে গিয়ে তিনি দেখেন পরিচালক ও চিত্রগ্রাহক বসে মদপান করছেন। সে যাত্রায় চিত্রনাট্য পড়ে কোনোমতে সেখান থেকে বের হয়ে নিজের ঘরে চলে আসি। তবে ঘটনাটি এখানেই শেষ হয়নি।

তিনি বলেন, ‘মাঝরাতে ওই পরিচালক আমার দরজায় কড়া নাড়তে শুরু করেন। পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে উঠেছিল যে, আমার মনে হয়েছিল— পরিচালক হয়তো দরজা ভেঙে ভেতরেই ঢুকে পড়বেন। শেষ পর্যন্ত দরজা খুলতে বাধ্য হই। এরপর মদ্যপ অবস্থায় ওই পরিচালক আজব আবদার করে বসেন। জিজ্ঞেস করেন— ‘আমি কি তোমাকে জড়িয়ে ধরতে পারি?’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

‘দরজা ভেঙে ফেলবেন ভেবেছিলাম’, মদ্যপ পরিচালকের আচরণ নিয়ে মুখ খুললেন স্বরা

আপডেট সময় ০৬:০৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬