ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব’ দাবিতে আলোচিত সুহি আর মাইলস্টোনের ছাত্রী নন, থানায় জিডি কলেজ কর্তৃপক্ষের

নিজস্ব সংবাদ :

সামাজিক যোগাযোগমাধ্যমে এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের সময় ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’—এমন বক্তব্য দিয়ে আলোচনায় আসা রুবাইয়া মেহজাবিন সুহিকে ঘিরে নতুন তথ্য জানিয়েছে মাইলস্টোন কলেজ। প্রতিষ্ঠানটির দাবি, তিনি বর্তমানে তাদের কোনো শিক্ষার্থী নন। বরং শৃঙ্খলাজনিত কারণে আগেই তাকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে কলেজ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) কলেজের সিকিউরিটি অফিসার মুহাম্মদ জহুরুল ইসলাম প্রতিষ্ঠানের পক্ষে জিডিটি দায়ের করেন।

জিডিতে বলা হয়েছে, রুবাইয়া মেহজাবিন সুহি ২০২৪–২৫ শিক্ষাবর্ষে মাইলস্টোন কলেজের বিজ্ঞান বিভাগের ইংরেজি মাধ্যমের ছাত্রী ছিলেন। তবে পরবর্তীতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়ে তাকে টিসি দেওয়া হয়। ফলে বর্তমানে তিনি কলেজটির শিক্ষার্থী নন এবং প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহারেরও কোনো বৈধতা নেই।

কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে সুহিকে মাইলস্টোন কলেজের পরিচয়পত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলন নিয়ে বক্তব্য দিতে দেখা যায়। অথচ তিনি আর ওই প্রতিষ্ঠানের ছাত্রী নন। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে এবং কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

এ ঘটনার পর বিষয়টি আইনগতভাবে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তুরাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানিয়েছে মাইলস্টোন কলেজ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব’ দাবিতে আলোচিত সুহি আর মাইলস্টোনের ছাত্রী নন, থানায় জিডি কলেজ কর্তৃপক্ষের

আপডেট সময় ১১:২৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬