ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীন গণমাধ্যমে সরকারের অঙ্গীকার, গণতন্ত্র শক্তিশালী করতে সবাইকে নিয়ে সংস্কারের আহ্বান

নিজস্ব সংবাদ :

গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের বিকাশে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য স্বাধীন গণমাধ্যমের বিকল্প নেই, আর সে লক্ষ্যেই সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে।

রাজধানীর একটি হোটেলে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের উদ্দেশ্যে আয়োজিত কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনায় সরকারসহ কোনো প্রতিষ্ঠানই ভুলের ঊর্ধ্বে নয়। তাই গণমাধ্যমকে দায়িত্বশীল ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের ভুল-ত্রুটি তুলে ধরার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, গণতন্ত্রকে আরও প্রাতিষ্ঠানিক ও কার্যকর করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। গণমাধ্যম খাতের বিভিন্ন অংশীজনকে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগকে তিনি ইতিবাচক উল্লেখ করে বলেন, এর মাধ্যমে ভবিষ্যতে গণমাধ্যমের উন্নয়ন ও নীতিনির্ধারণে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার সমন্বয়কারীর ভূমিকা পালন করবে। এ ক্ষেত্রে সাংবাদিক, সম্পাদক, মালিকসহ সংশ্লিষ্ট সবার মতামতকে গুরুত্ব দিয়ে একটি কার্যকর ও বাস্তবসম্মত নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

স্বাধীন গণমাধ্যমে সরকারের অঙ্গীকার, গণতন্ত্র শক্তিশালী করতে সবাইকে নিয়ে সংস্কারের আহ্বান

আপডেট সময় ০৪:০৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬