ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুথিদের

কাগজের খবর ডেস্ক:

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুথিদের

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবে ধারাবাহিক হামলা চালানোর দাবি করেছে। তাদের দাবি অনুযায়ী, রাজধানী রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়, ইয়ানবুতে সৌদি আরামকোর স্থাপনা, আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, গত ৪৮ ঘণ্টায় এসব হামলা চালানো হয়েছে।

এদিকে, দাম্মাম বিমানবন্দরে হামলায় দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা অব্যাহত থাকার মধ্যে সৌদি আরবে এসব হামলার দাবি করল হুথিরা।

এদিকে বুধবার সৌদি আরবের দাম্মাম বিমান বন্দর এবং আরামকো তেল শোধনাগারে পৃথক হামলায় চার জন নিহত হয়েছে। এছাড়া এসব হামলায় আরো দশজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

দেশটির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন জানিয়েছে, বুধবার সন্ধ্যায় পূর্বঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হামলায় দুই জন নিহত এবং আটজন আহত হয়েছেন।

জিএসিএ আরও জানায়, আহত আটজনের মধ্যে একজন সৌদি নাগরিক, দুজন ভারতীয়, দুজন ইয়েমেনি, দুজন বাংলাদেশি এবং একজন নেপালি নাগরিক রয়েছেন। কয়েকটি হাসপাতালে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুথিদের

আপডেট সময় ০৬:০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬