ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকি, নজরদারিতে জোট

নিজস্ব সংবাদ :

মোহাম্মদ ফিরোজ ,সৌদিআরব :সৌদি আরবকে লক্ষ্য করে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকি পর্যবেক্ষণ করছে ইয়েমেনে সক্রিয় সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতোমধ্যে রিয়াদ অভিমুখী দুটি ড্রোন এবং খামিস মুশাইত লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত করেছে।

জোট জানিয়েছে, সৌদি আরবের আকাশসীমা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানানো হয়নি।

এদিকে, সৌদি সিভিল ডিফেন্স রাতের দিকে খামিস মুশাইত ও আবহা এলাকায় সতর্কতা জারি করেছিল। রিয়াদে এ ধরনের সতর্কতা জারির খবর পাওয়া যায়নি।

সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, হামলাগুলো ইয়েমেনের হুথি গোষ্ঠীর পক্ষ থেকে চালানো হয়েছে। একই সময়ে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সামরিক প্রধানরা রিয়াদে সৌদি আরবের নিরাপত্তার জন্য বিদ্যমান হুমকি নিয়েও বৈঠক করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সৌদি আরব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকি, নজরদারিতে জোট

আপডেট সময় ০৪:৫২:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬