সৌদি আরবের তায়েফে প্রবাসী বাংলাদেশিদের ভ্রমণসেবা আরও সহজ ও আধুনিক করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে ইত্তেহাদ আল আরাবিয়া কোম্পানির প্রবাসী ট্রাভেলস শাখা
প্রবাসীদের টিকিট, ট্রাভেল ও জেনারেল সার্ভিস আরও দ্রুত, সাশ্রয়ী ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। আন্তরিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে প্রবাসীদের সময় ও অর্থ সাশ্রয়ে প্রবাসী ট্রাভেলস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
পরে তায়েফের পুরাতন মক্কা মওকুফ আজিজিয়ায় ইত্তেহাদ আল আরাবিয়া কোম্পানির প্রবাসী ট্রাভেলসের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্যোক্তারা ফিতা কেটে প্রতিষ্ঠানটির কার্যক্রমের উদ্বোধন করেন প্রবাসীরা।
এ সময় উপস্থিত ছিলেন আবু বকর ভূঁইয়া, শাহিন আলম, মোহাম্মদ জামাল, মোহাম্মদ আরমান হোসাইন, মানজুব আহমেদ, সৌদি স্পন্সর সাদী আল গান্ধী, রুহুল আমিনসহ প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় নাগরিকরা।
অনুষ্ঠান শেষে হাফেজ ওমর ফারুক প্রবাসী ট্রাভেলসের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
ট্যাগস :























