ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিংড়ায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা চালকের

নিজস্ব সংবাদ :

বিপ্লব তালুকদার,নাটোর জেলা প্রতিনিধি

নাটোরের সিংড়া উপজেলায় বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় সনজিত (৩৬) নামে এক অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের জামতলী–রাণীরহাট (কাঁকিয়ান) সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সনজিত ডাহিয়া ইউনিয়নের কৈডালা গ্রামের নরেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সনজিত বামিহাল বাজার থেকে অটোরিকশা নিয়ে দুর্গাপুরে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথে জামতলী–রাণীরহাট (কাঁকিয়ান) সড়কে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা দুটি ট্রাক একে অপরকে অতিক্রম করার প্রতিযোগিতায় লিপ্ত ছিল।

এ সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সনজিতের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এলেও ততক্ষণে তার মৃত্যু ঘটে। এদিকে ট্রাকচালক গাড়িটি নিয়ে জামতলীর দিকে পালিয়ে যায়।

খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। পালিয়ে যাওয়া ট্রাক ও চালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

স্থানীয়রা মহাসড়ক ও আঞ্চলিক সড়কে বেপরোয়া গতিতে যানবাহন চালানো বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা চালকের

আপডেট সময় ০৫:০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬