ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিংড়ায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, কারাদণ্ড ও ভেকুর ব্যাটারি জব্দ।

নিজস্ব সংবাদ :

বিপ্লব তালুকদার,নাটোর জেলা প্রতিনিধি

চলনবিল অঞ্চলের উর্বর কৃষিজমি রক্ষায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সিংড়া উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে পরিচালিত পৃথক অভিযানে অবৈধ খননকাজে ব্যবহৃত চারটি ভেকু (এক্সকাভেটর) মেশিনের মোট ৮টি ব্যাটারি জব্দ করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।

ভূমি অফিস সূত্রে জানা যায়, চামারী ইউনিয়নের সোনাঘাটি এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে পুকুর খননে ব্যবহৃত দুটি ভেকু মেশিনের ৬টি ব্যাটারি জব্দ করা হয়। একই সময় হারুন (৩৫) নামে এক ব্যক্তিকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫ ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

পরে বাহাদুরপুর ও সোনাপুর এলাকায় আরও দুটি পৃথক অভিযানে অবৈধ খননকাজে ব্যবহৃত অতিরিক্ত দুটি ভেকু মেশিনের ২টি ব্যাটারি জব্দ করা হয়। প্রশাসনের এই অভিযানে অবৈধ পুকুর খননের সঙ্গে জড়িতদের মধ্যে সতর্কতা তৈরি হয়েছে বলে স্থানীয়রা জানান।

এ বিষয়ে সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন, চলনবিল এলাকার তিন ফসলি কৃষিজমি ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান শূন্য সহনশীলতার। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে বলে তিনি জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, কারাদণ্ড ও ভেকুর ব্যাটারি জব্দ।

আপডেট সময় ০৫:০০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬