ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত জনপ্রিয় নির্মাতা এফআই মানিক, হাসপাতালে চিকিৎসাধীন

নিজস্ব সংবাদ :

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নির্মাতা এফআই মানিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রাজধানীর হাতিরঝিল এলাকায় রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

নির্মাতা অর্পুব রানা জানান, সোমবার রাতে নিজের বাসায় ফেরার পথে বেগুনবাড়ী মোড় অতিক্রম করে হাতিরঝিল গোলচক্কর থেকে নিকেতন সড়কে ওঠার সময় পেছন থেকে দ্রুতগতির একটি গাড়ি এফআই মানিকের মোটরসাইকেলে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার বাম হাতে ভাঙন রয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ক্ষতচিহ্ন রয়েছে। দুর্ঘটনার পরপরই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করছেন। এক্স-রে ও অন্যান্য রিপোর্ট হাতে পাওয়ার পর তার আঘাতের প্রকৃত অবস্থা নিশ্চিত হওয়া যাবে।

এদিকে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকও জানিয়েছেন, এফআই মানিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শরীরের কোথাও হাড় ভেঙেছে কি না, তা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর নিশ্চিতভাবে জানা যাবে।

উল্লেখ্য, নব্বইয়ের দশক থেকে ২০০০ সালের শুরুর সময় পর্যন্ত ঢাকাই চলচ্চিত্রে একের পর এক দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা নির্মাণ করে বিশেষ পরিচিতি পান এফআই মানিক। তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে স্বপ্নের বাসর, কোটি টাকার কাবিন, ফুল নেব না অশ্রু নেব, চাচ্চু এবং দাদীমা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত জনপ্রিয় নির্মাতা এফআই মানিক, হাসপাতালে চিকিৎসাধীন

আপডেট সময় ০৪:১৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬