শ্রীনগরে সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহর ২২ পূজামণ্ডপ পরিদর্শন
অধীর রাজবংশীঃ
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিভিন্ন ইউনিয়নের ২২টি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। সোমবার (১৯ অক্টোবর) তিনি উপজেলার বাঘড়া, ভাগ্যকুল, তন্তর, শ্যামসিদ্ধি, হাসাড়া, পাটাভোগ, ষোলঘর, শ্রীনগর ও রাঢ়ীখাল ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি,পূজার আয়োজন ও সংশ্লিষ্টদের খোজখবর নেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিবেশ সম্পর্কে খোজ নেন।
পরিদর্শনের একপর্যায়ে বাঘড়া ইউনিয়নের মনিপাড়ায় জলাবদ্ধতার পরিস্থিতিও সরেজমিনে দেখেন সংসদ সদস্য।এ সময় তিনি জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।তার এ আশ্বাসে স্থানীয় বাসিন্দারা সমস্যাটির স্থায়ী সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল দাস,শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি রাহাদুল ইসলাম রিপন ভূইয়া,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান,উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অধীর দত্ত, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ শফিউল আলম খান আজম,বাঘড়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাদল সাহা এবং ভাগ্যকুল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রতন দাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

























