ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শুভশ্রীর সঙ্গে দেবের অন্তরঙ্গ ছবি ভাইরাল

নিজস্ব সংবাদ :

শুভশ্রী-দেবের রোমান্টিক ছবি

টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী। ব্যক্তিগত সম্পর্কের ইতি টানার পর দীর্ঘদিন একসঙ্গে পর্দায় দেখা না গেলেও দর্শকদের কাছে তাদের জনপ্রিয়তা আজও অটুট। ভক্তদের কাছে তারা পরিচিত ‘দেশু’ জুটি হিসেবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কয়েকটি অন্তরঙ্গ ছবি ভাইরাল হওয়ার পর নতুন করে শুরু হয়েছে ভক্তদের উচ্ছ্বাস। আর সেই ছবিগুলো শেয়ার করে বিশেষ বার্তা দিয়েছেন অভিনেতা দেব।

ভাইরাল ছবিগুলোতে দেখা যায়, একটি প্রেক্ষাগৃহে পাশাপাশি বসে আছেন দেব ও শুভশ্রী। এক ছবিতে শুভশ্রীকে দেবের কোলে বসে খুনসুটি করতেও দেখা যায়। মুহূর্তেই ছবিগুলো ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনে দেব লিখেছেন, “এক বছর আগে বাংলা সিনেমার ইতিহাসে একটি স্মরণীয় মুহূর্ত তৈরি হয়েছিল। ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চ শুধু একটি অনুষ্ঠান ছিল না, এটি ছিল বাংলা সিনেমার ইতিহাসের অন্যতম বড় আয়োজন। যারা এটিকে সম্ভব করেছেন এবং এখনও ‘দেশু’ জুটির প্রতি ভালোবাসা দেখিয়ে যাচ্ছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের বিশ্বাস ও সমর্থন ধরে রাখুন, আমরা চেষ্টা করব আপনাদের হতাশ না করতে।”

উল্লেখ্য, ‘ধূমকেতু’ দেব-শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা। ২০১৫ সালে শুটিং শেষ হলেও বিভিন্ন আইনি জটিলতায় দীর্ঘদিন মুক্তি পায়নি। অবশেষে ২০২৫ সালে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির আগে ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে বহু বছর পর একসঙ্গে হাজির হয়েছিলেন এই জনপ্রিয় জুটি, যা ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শুভশ্রীর সঙ্গে দেবের অন্তরঙ্গ ছবি ভাইরাল

আপডেট সময় ০৬:১৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬