ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষায় বড় পরিবর্তনের ইঙ্গিত: আগামী শিক্ষাবর্ষ থেকে জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা

নিজস্ব সংবাদ :

সরকার আগামী শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচিতে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে। প্রস্তাব অনুযায়ী, এসএসসি পরীক্ষা জানুয়ারি মাসে এবং এইচএসসি পরীক্ষা জুন মাসে আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সংসদ সদস্য লুৎফুর রহমান জানতে চান, আগামী শিক্ষাবর্ষ থেকে পাবলিক পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হবে কি না। এর উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে আরও সময়োপযোগী এবং আন্তর্জাতিক শিক্ষাক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে সরকার পরীক্ষার সময়সূচি পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে।

মন্ত্রী জানান, পরিকল্পনা অনুযায়ী আগামী শিক্ষাবর্ষ থেকেই এসএসসি ও সমমান পরীক্ষা জানুয়ারিতে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জুনে অনুষ্ঠিত হবে। এর ফলে শিক্ষাবর্ষের শুরু, পাঠদান এবং পাবলিক পরীক্ষার মধ্যে একটি সুসংগঠিত সমন্বয় তৈরি হবে।

তিনি আরও বলেন, নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের একাডেমিক সময়ের অপচয় কমবে এবং নির্ধারিত সময়ের মধ্যে পাঠক্রম সম্পন্ন করা সহজ হবে। একই সঙ্গে ভবিষ্যতে পাবলিক পরীক্ষাগুলো আরও আগাম সম্পন্ন করার লক্ষ্যে সরকার ধাপে ধাপে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

শিক্ষায় বড় পরিবর্তনের ইঙ্গিত: আগামী শিক্ষাবর্ষ থেকে জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা

আপডেট সময় ০৯:৪৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬