ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: ফাইনালে আটপাড়া রয়েল চ্যালেঞ্জার

নিজস্ব সংবাদ :

মুন্সীগঞ্জের শ্রীনগরে অনুষ্ঠিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে সুপার পাওয়ার পাটাভোগকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আটপাড়া রয়েল চ্যালেঞ্জার

সেমিফাইনালের এই ম্যাচটি অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে প্রাণবন্ত এই ম্যাচ উপভোগ করেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ

এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, শ্রীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, শহিদুল ইসলাম কারাল, দপ্তর সম্পাদক শফিউল আলম খান আজম, টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান জেড, এস আর এম-এর স্বত্বাধিকারী হুমায়ুন কবির, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমীন, ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহাম্মদ রনি, সদস্য সচিব এমদাদুল ইসলাম রজিন, কৃষক দলের সভাপতি শাহ আলম, শ্রমিক দলের সভাপতি শফিক মোড়ল, তোফায়েল আহমেদ তপন, বিএনপির সদস্য মোতালেব মোল্লা, বাঘড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

আয়োজকরা জানান, টুর্নামেন্টের বাকি আয়োজনও একইভাবে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার প্রস্তুতি চলছে। ফাইনালে ওঠায় আটপাড়া রয়েল চ্যালেঞ্জার দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মুন্সীগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: ফাইনালে আটপাড়া রয়েল চ্যালেঞ্জার

আপডেট সময় ০৫:৪০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬