ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জ শ্রীনগরে মোবাইল কোর্টে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকস জব্দ, জরিমানা

নিজস্ব সংবাদ :

নিজেস্ব প্রতিবেদকঃ

মুন্সিগঞ্জের শ্রীনগরে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকস জব্দ এবং বিনষ্ট করা হয়েছে। একই সঙ্গে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪টার দিকে শ্রীনগর বাইপাস এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সোহেলের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় অবৈধ ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রির দায়ে ব্যবসায়ী মোসারফকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দোকানে থাকা মেয়াদোত্তীর্ণ ও অবৈধ কসমেটিকস জব্দ করে তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল, অবৈধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মুন্সিগঞ্জ শ্রীনগরে মোবাইল কোর্টে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকস জব্দ, জরিমানা

আপডেট সময় ০৪:৫৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬