ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিয়ে নয়, আজীবন সেবা করতে চেয়েছিল’— বহিষ্কৃত এমপি গাজী নজরুলকে ঘিরে নতুন দাবি জামায়াত নেতার

নিজস্ব সংবাদ :

নৈতিক বিতর্কে দল থেকে বহিষ্কৃত সাতক্ষীরা (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন একটি বক্তব্য সামনে এনেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাতক্ষীরা আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। তার দাবি, আলোচিত ঘটনার সঙ্গে জড়িত তরুণী নিজেই অন্য কোথাও বিয়ে না করে সারাজীবন গাজী নজরুল ইসলামের সেবায় থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গোটাঘাটা মসজিদে স্থানীয় জনগণ আলেমউলামার উদ্যোগে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন।

মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, বিষয়টি নিয়ে গাজী নজরুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠক হয়েছিল। সেখানে সংশ্লিষ্ট তরুণী নাকি স্পষ্টভাবে জানিয়েছিলেন, তিনি অন্য কোথাও বিয়ে করতে চান না; বরং জীবনের শেষ পর্যন্ত এমপি গাজী নজরুল ইসলামের সেবায় থাকতে চান। তার এমন অবস্থানের পরিপ্রেক্ষিতেই পরিবারের পক্ষ থেকে বিয়ের উদ্যোগ নেওয়া হয় বলে দাবি করেন তিনি।

তবে একই বক্তব্যে তিনি স্বীকার করেন, ঘটনাটি সামাজিক নৈতিক দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য হয়নি। তিনি বলেন, এই অনৈতিক কর্মকাণ্ডের কারণেই জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে। পাশাপাশি তার সংসদ সদস্য পদও আর বহাল থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, একজন সাধারণ মানুষের ভুল এবং দায়িত্বশীল নেতৃত্বের অবস্থানে থাকা ব্যক্তির ভুলের গুরুত্ব এক নয়। উদাহরণ হিসেবে মসজিদের একজন ইমাম সাধারণ ব্যক্তির একই ধরনের ভুলের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নেতৃত্বের আসনে থাকা ব্যক্তির নৈতিক বিচ্যুতি অনেক বেশি গুরুতর হিসেবে বিবেচিত হয়। সে কারণেই দল তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মনিরুজ্জামান। এছাড়া বক্তব্য দেন শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা শাহাদাত হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসেন এবং সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শহীদ হাসান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

‘বিয়ে নয়, আজীবন সেবা করতে চেয়েছিল’— বহিষ্কৃত এমপি গাজী নজরুলকে ঘিরে নতুন দাবি জামায়াত নেতার

আপডেট সময় ০৪:২৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬