ঢাকা ০৮:০১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরে ৩ কেজি কুশসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার, পৃথক অভিযানে মিলল আরও ৪ কেজি

নিজস্ব সংবাদ :

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ কুশ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এসব ঘটনায় একজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। আরেক অভিযানে কুশভর্তি ট্রলি ফেলে পালিয়ে গেছেন দুই ভারতীয় নাগরিক।

শনিবার (২২ আগস্ট) বিকেলে বিমানবন্দরের নিচতলায় আগমনী হলের গ্রিন চ্যানেল এলাকা থেকে ৩ কেজি কুশসহ হুসেইন আব্দুল কাদের শেখ (৪৮) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়।

ডিএনসির বিমানবন্দর কার্যালয়ের সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়া জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএনসির একটি দল গ্রিন চ্যানেলে অবস্থান করছিল। ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে আসা হুসেইনকে সন্দেহ হলে তাকে আটক করা হয়।

পরে বিমানবন্দরে দায়িত্বরত বিভিন্ন সংস্থার সদস্য ও সাক্ষীদের উপস্থিতিতে তার ট্রাভেল ট্রলি ব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময় কাপড়ের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা প্রায় ৩ কেজি কুশ উদ্ধার করা হয়।

অভিযানে তার কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট, বোর্ডিং কার্ড, ভিআই সিমসহ একটি স্মার্টফোন, ৪০০ মার্কিন ডলার, ১ হাজার ৫৫০ থাই বাথ, ৪০০ ভারতীয় রুপি এবং ভারতের নির্বাচন কমিশনের একটি পরিচয়পত্র জব্দ করা হয়েছে।

ডিএনসির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বাংলাদেশে কয়েকজন ব্যক্তির সহায়তায় ওই ভারতীয় নাগরিকের থাকার ব্যবস্থা এবং মাদক পাচারের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা ছিল।

এ ঘটনায় হুসেইনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

ট্রলি ফেলে পালালেন দুই ভারতীয়

এর আগে গত মঙ্গলবার (১৮ আগস্ট) একই বিমানবন্দরের গ্রিন চ্যানেলে পৃথক অভিযানে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ উদ্ধার করে ডিএনসি। তবে এ ঘটনায় জড়িত দুই ভারতীয় নাগরিক পালিয়ে যেতে সক্ষম হন।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্মকর্তারা গ্রিন চ্যানেলে নজরদারি করছিলেন। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে আসা আকাশ দুবে (২৮) ও আকাশ পাণ্ডে (৩৪) দুটি ট্রাভেল ট্রলি ও ভারতীয় পাসপোর্টের ফটোকপি রেখে সেখান থেকে সরে যান।

পরে ট্রলিগুলোতে তল্লাশি চালিয়ে ৪ হাজার ১৮০ গ্রাম কুশ উদ্ধার করা হয়। পলাতক দুই ব্যক্তি ভারতের পশ্চিমবঙ্গের গোন্দালপাড়ার বাসিন্দা বলে জানিয়েছে ডিএনসি।

এ ঘটনায়ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বিমানবন্দরে ৩ কেজি কুশসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার, পৃথক অভিযানে মিলল আরও ৪ কেজি

আপডেট সময় ০৩:২১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬