ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব সংবাদ :

মামুন রেজা, বিভাগীয় প্রতিনিধি, রাজশাহী

নিরাপদ মহানগর, শান্তির বার্তা—শৃঙ্খলা ও সেবায় আরএমপির অগ্রযাত্রা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (১ জুলাই) সকালে আরএমপি সদর দপ্তরে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরএমপি পুলিশ কমিশনার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা পরিষদের প্রশাসকসহ নগরীর শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী পর্ব শেষে আরএমপি সদর দপ্তর প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ ব্যাংক রাজশাহী কার্যালয়ের সামনে দিয়ে পুনরায় আরএমপি সদর দপ্তরে এসে শেষ হয়।

শোভাযাত্রায় আরএমপির বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী আরও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় ০৯:১০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬