ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটবলারদের খেলা উপভোগ করতে আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদ :

দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া আসর ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)’–এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে ঢাকার আর্মি স্টেডিয়ামে। শনিবার (২০ জুন) বিকেলে অনুষ্ঠিত এই ফাইনাল পর্বের ম্যাচগুলো উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিকেল চারটার দিকে তিনি আর্মি স্টেডিয়ামে পৌঁছান। পরে ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পুরো স্টেডিয়ামজুড়ে এ সময় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে; অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক ও দর্শকদের উপস্থিতিতে মাঠজুড়ে তৈরি হয় প্রাণবন্ত এক ক্রীড়া উৎসব।

এবারের টুর্নামেন্টে দেশের ৬৫ হাজার ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ধাপে ধাপে বাছাইয়ের মাধ্যমে সেরা দলগুলো ফাইনাল পর্বে জায়গা করে নেয়।

বালিকা বিভাগের ফাইনালে মুখোমুখি হয় ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অন্যদিকে বালক বিভাগের শিরোপা নির্ধারণী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

শেষ পর্যন্ত বালক বিভাগের ফাইনালে দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১–০ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অনুষ্ঠানে জানানো হয়, ৬ এপ্রিল শুরু হওয়া এই টুর্নামেন্টে ১১ লাখের বেশি ছাত্র এবং ১১ লাখের বেশি ছাত্রীসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়। ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় ধাপ পেরিয়ে সেরা দলগুলো জাতীয় পর্যায়ের এই ফাইনালে অংশগ্রহণের সুযোগ পায়।

আয়োজকদের লক্ষ্য আগামী আসরে অংশগ্রহণ আরও বিস্তৃত করে প্রায় ৫০ লাখ শিক্ষার্থীতে উন্নীত করা, যাতে তৃণমূল পর্যায় থেকেই ফুটবলের প্রতিভা বিকাশের সুযোগ আরও বৃদ্ধি পায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ফুটবলারদের খেলা উপভোগ করতে আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:১৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬