ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ফার্মের মুরগি’ মন্তব্যে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর, তিন বিষয়ের পরীক্ষা ফের নেওয়ার ঘোষণা

নিজস্ব সংবাদ :

চট্টগ্রাম বোর্ডের পুনঃনির্ধারিত পরীক্ষার সঙ্গে পদার্থবিজ্ঞান দ্বিতীয়পত্র, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার অনুষ্ঠিত হবে

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সংসদে নিজের আলোচিত ‘ফার্মের মুরগি’ মন্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, শিক্ষার্থীদের অভিযোগ বিবেচনায় নিয়ে পদার্থবিজ্ঞান দ্বিতীয়পত্র, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়া হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬ পাসের আগে সংসদ সদস্যদের বক্তব্যের জবাব দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শিক্ষামন্ত্রী বলেন, তার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তিনি দাবি করেন, কাউকে উদ্দেশ্য করে বা আঘাত দেওয়ার উদ্দেশ্যে ওই মন্তব্য করা হয়নি। এরপর তিনি বলেন, তার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন। এ সময় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তার বক্তব্যকে স্বাগত জানান।

পরীক্ষা পুনর্নির্ধারণ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, সাম্প্রতিক ভারী বৃষ্টির কারণে অনেক পরীক্ষার্থী ভিজে পরীক্ষাকেন্দ্রে পৌঁছেছেন এবং স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারেননি—এমন অভিযোগ শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও বলেন, বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার স্থগিত পরীক্ষাগুলো নতুন প্রশ্নপত্রে আয়োজন করা হবে। সেই সময়সূচির সঙ্গেই পদার্থবিজ্ঞান দ্বিতীয়পত্র, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষাও নতুন করে নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী জানান, পুনঃপরীক্ষার বিস্তারিত সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা যথাসময়ে শিক্ষা বোর্ডের মাধ্যমে প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের স্বার্থ ও ন্যায়সঙ্গত মূল্যায়ন নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

‘ফার্মের মুরগি’ মন্তব্যে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর, তিন বিষয়ের পরীক্ষা ফের নেওয়ার ঘোষণা

আপডেট সময় ০৩:৩৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬