ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফখরুলের মন্তব্য: জামায়াত গণতান্ত্রিক ধারা নয়, নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পরিচালিত রাজনৈতিক শক্তি

নিজস্ব সংবাদ :

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে একটি নির্দিষ্ট আদর্শ ও লক্ষ্যনির্ভর রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলটি গণতান্ত্রিক রাজনীতির চেয়ে ভিন্ন রাজনৈতিক দর্শনে পরিচালিত হয়। তাঁর মতে, জামায়াতের শরিয়াহভিত্তিক রাষ্ট্রব্যবস্থার ধারণা দেশের জনগণের প্রত্যাশা এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত জেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সরকার ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করছে না— এমন অভিযোগের জবাবে মির্জা ফখরুল বলেন, সনদে কোন বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য রয়েছে এবং কোন বিষয়ে মতপার্থক্য রয়েছে, তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে জনগণের ভোটে নির্বাচিত সরকার তাদের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী নীতিমালা বাস্তবায়নের অধিকার রাখে বলেও সনদে উল্লেখ রয়েছে।

তিনি বলেন, জনগণের দেওয়া ম্যান্ডেটের ভিত্তিতে বিএনপি সরকার নির্বাচনি ইশতেহার অনুযায়ী কাজ করছে এবং জুলাই সনদে থাকা বিভিন্ন বিষয়ও ধাপে ধাপে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

সংবিধান সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এ বিষয়ে সংসদীয় কমিটিতে অংশ নিয়ে মতামত দেওয়ার সুযোগ জামায়াতের সামনে ছিল। কিন্তু তারা সংসদীয় আলোচনায় অংশ না নিয়ে কয়েকটি রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে রাজপথে কর্মসূচি পালনকে বেছে নিয়েছে। তাঁর দাবি, এসব কর্মসূচিতে সাধারণ মানুষের উল্লেখযোগ্য সাড়া পাওয়া যায়নি।

বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী এবং জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ফখরুলের মন্তব্য: জামায়াত গণতান্ত্রিক ধারা নয়, নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পরিচালিত রাজনৈতিক শক্তি

আপডেট সময় ০৩:২৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬