ঢাকা ১০:১১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রায় ১৩০ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নিশাত বাড্ডায় গ্রেপ্তার

নিজস্ব সংবাদ :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি অবৈধ এনজিওর মাধ্যমে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া প্রায় ১৩০টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নিশাত দিলরুবা জাহানকে (৩৯) গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নিশাত দিলরুবা জাহান শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুর গ্রামের মো. সানোয়ার হোসেনের স্ত্রী।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিশাতের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে প্রায় ১৩০টি মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

পুলিশ ও র‍্যাব সূত্রে জানা গেছে, একটি অনুমোদনহীন এনজিওর কার্যক্রমের আড়ালে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল অর্থ সংগ্রহ করে আত্মসাতের অভিযোগ ওঠে নিশাতের বিরুদ্ধে। পরে ভুক্তভোগীদের পক্ষ থেকে একের পর এক মামলা দায়ের করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশাত জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারের পর নিশাত দিলরুবা জাহানকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

প্রায় ১৩০ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নিশাত বাড্ডায় গ্রেপ্তার

আপডেট সময় ০৩:৪৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬