ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীদের দোরগোড়ায় ই-পাসপোর্ট সেবা: জেদ্দায় কনস্যুলেটের উদ্যোগে কর্মশালা

নিজস্ব সংবাদ :

প্রবাসীদের দোরগোড়ায় ই-পাসপোর্ট সেবা: জেদ্দায় কনস্যুলেটের উদ্যোগে কর্মশালা

মোহাম্মদ ফিরোজ : সৌদিআরব প্রতিনিধি

প্রবাসীদের কনস্যুলার সেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে অনুষ্ঠিত হলো ই-পাসপোর্ট বিষয়ক বিশেষ কর্মশালা। বুধবার সকালে আয়োজিত এই কর্মশালায় ই-পাসপোর্ট আবেদন, তথ্য সংশোধন ও অনলাইন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। |

কর্মশালায় দূরবর্তী এলাকা থেকে আসা প্রবাসীরা বায়োমেট্রিক প্রদান, নবায়ন প্রক্রিয়া এবং দ্রুত সেবা পাওয়ার ক্ষেত্রে নানা প্রশ্ন ও নিজেদের ভোগান্তির কথা তুলে ধরেন। |

“আমরা চাই কনস্যুলেটের সেবা আরও সহজভাবে যেন প্রবাসীদের কাছে পৌঁছে যায়। বিশেষ করে দূরের প্রবাসীদের জন্য ব্যবস্থা আরও সহজ হলে উপকার হবে।” |

পরে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের মাধ্যমে প্রবাসীদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। দালাল চক্র থেকে দূরে থেকে সরাসরি সেবা নেওয়ার আহ্বান জানান কনসাল জেনারেল। |

কনসাল জেনারেলের বক্তব্য (কনসাল জেনারেল (মোহাম্মদ সাখাওয়াত হোসেন):

“প্রবাসীদের জন্য সেবা সহজ করাই আমাদের মূল লক্ষ্য। সঠিক তথ্য ও নিয়ম মেনে আবেদন করলে দ্রুত সেবা পাওয়া সম্ভব।” |

কনস্যুলেট ও গণমাধ্যমের এমন সমন্বিত উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। এর মাধ্যমে পাসপোর্টসহ সব কনস্যুলার সেবা আরও দ্রুত মিলবে বলে প্রত্যাশা তাদের।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

প্রবাসীদের দোরগোড়ায় ই-পাসপোর্ট সেবা: জেদ্দায় কনস্যুলেটের উদ্যোগে কর্মশালা

আপডেট সময় ০৫:৩২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬