ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতারণা মামলায় গ্রেপ্তার বিদিশা এরশাদ

নিজস্ব সংবাদ :

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের দেওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে বিদিশা এরশাদকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন।

পুলিশ জানায়, একটি প্রতারণার মামলায় বিদিশা এরশাদের বিরুদ্ধে দুই বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানার রায় রয়েছে। ওই রায়ের পর আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ওসি দাউদ হোসেন বলেন, আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতেই গুলশান এলাকা থেকে বিদিশা এরশাদকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুযায়ী তাকে আদালতে পাঠানো হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

প্রতারণা মামলায় গ্রেপ্তার বিদিশা এরশাদ

আপডেট সময় ০৫:১৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬