ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান নাকি নেপাল, নাজনীন নীহা আসলে কোথায়?

কাগজের খবর ডেস্ক:

নাজনীন নীহা আসলে কোথায়

অভিনেত্রী নাজনীন নাহার নীহাকে ঘিরে ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে পাকিস্তানি এক যুবকের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো সরাসরি কিছু জানাননি নীহা। শুধু জানিয়েছেন, তাঁর বিয়ে ঠিক হয়ে আছে এবং তিনি ‘এংগেজড’।

এদিকে সম্প্রতি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন এই অভিনেত্রী। কয়েক দিন আগে হলুদ আলোয় তোলা কিছু ছবি পোস্ট করার পর অনেকে ধারণা করেন, ছবিগুলো পাকিস্তানে তোলা। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি নীহা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নতুন কয়েকটি ছবি প্রকাশ করে সেই গুঞ্জনের যেন উত্তর দিয়েছেন অভিনেত্রী। পাহাড় ও হ্রদের পেছনে একটি বেঞ্চে বসে থাকা নীহার ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘সম্ভবত, এটাই যথেষ্ট।’ একই পোস্টে নেপালের পোখারায় চেক-ইন করেছেন তিনি।

এর আগে প্রকাশিত আরও কিছু ছবিতেও পোখারার বিভিন্ন স্থান দেখা গেছে। কিছু ছবিতে নীহাকে একা দেখা গেলেও কয়েকটিতে সফরসঙ্গীদের সঙ্গে দেখা গেছে তাঁকে।

তবে একটি ছবিই বেশি নজর কেড়েছে নেটিজেনদের। ছবিতে পাহাড়ের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকা নীহার কোমর জড়িয়ে এক যুবককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পেছন থেকে ছবি তোলা হওয়ায় ওই যুবকের চেহারা দেখা যায়নি। তবে ছবিটি দেখে অনেকেই ধারণা করছেন, তিনি নীহার ঘনিষ্ঠ কেউ।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা হলেও ওই যুবকের পরিচয় বা তাঁর সঙ্গে নীহার সম্পর্কের বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য দেননি অভিনেত্রী।

পাকিস্তানি যুবকের সঙ্গে নীহার সম্পর্কের গুঞ্জন এবং তাঁর বিয়ে ঠিক হয়ে যাওয়ার তথ্য দুটিই এর আগে ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছিল। তবে পাত্রের পরিচয় এখনো প্রকাশ্যে আনেননি তিনি।

অভিনয়জীবনে খুব বেশি সময় না হলেও অল্প কাজেই দর্শকদের নজর কেড়েছেন নাজনীন নাহার নীহা। সর্বশেষ তাঁকে দেখা গেছে ইমরাউল রাফাতের ‘মনের মতো মন’ নাটকে। এতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন ইয়াশ রোহান। নাটকটি প্রকাশের মাত্র ১১ দিনেই ১ কোটি ৩০ লাখের বেশি ভিউ পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পাকিস্তান নাকি নেপাল, নাজনীন নীহা আসলে কোথায়?

আপডেট সময় ০৭:০২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬