ঢাকা ১২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান, জোর পাবে প্রতিরক্ষা সহযোগিতা

নিজস্ব সংবাদ :

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্ক সরকারের আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। রোববার (১৯ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, সফরকালে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণ এবং বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার লক্ষ্যে তুরস্কের সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময়ে অংশ নেবেন।

এ সফরে সামরিক প্রযুক্তি, প্রতিরক্ষা শিল্পে সম্ভাব্য সহযোগিতা এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পাঁচ দিনের সফর শেষে আগামী সপ্তাহে সেনাবাহিনী প্রধানের দেশে ফেরার কথা রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান, জোর পাবে প্রতিরক্ষা সহযোগিতা

আপডেট সময় ০৫:১৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬