ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে আসছে আন্তর্জাতিক মানের ‘মাল্টি-মোডাল’ যোগাযোগ ব্যবস্থা: পরিবহনমন্ত্রী

নিজস্ব সংবাদ :

দেশের পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং যাত্রীসেবার মান উন্নয়নে দ্রুতই আন্তর্জাতিক মানের ‘মাল্টি-মোডাল’ যোগাযোগ ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম।

শনিবার (২০ জুন) দুপুরে পাবনা সার্কিট হাউজ মিলনায়তনে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে। মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে সঙ্গে নিয়েই এ খাতে কার্যকর সংস্কার বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, “একে অপরের প্রতিপক্ষ হয়ে নয়, বরং পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও জনবান্ধব করা হবে। কোনো বিশেষ গোষ্ঠীকে প্রাধান্য দেওয়া হবে না; সর্বোচ্চ গুরুত্ব পাবে জনস্বার্থ ও জনগণের প্রত্যাশা।”

তিনি আরও জানান, দেশের সড়ক, রেল ও নৌপথকে সমন্বিত করে আন্তর্জাতিক মানের ‘মাল্টি-মোডাল’ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার কাজ এগিয়ে চলছে এবং অচিরেই এর সুফল দৃশ্যমান হবে।

রেল যোগাযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালুর প্রস্তুতি প্রায় সম্পন্ন। এ রুটের জন্য প্রয়োজনীয় লোকোমোটিভ প্রস্তুত রয়েছে এবং আগামী মাসে নতুন কোচ পাওয়া গেলে অগ্রাধিকার ভিত্তিতে ট্রেন চলাচল শুরু করা হবে।

এ ছাড়া রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগ আরও সহজ করতে আরিচা-খাসচর সড়ক প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) ও উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের কাজও ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সুফী উল্লাহসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে আসছে আন্তর্জাতিক মানের ‘মাল্টি-মোডাল’ যোগাযোগ ব্যবস্থা: পরিবহনমন্ত্রী

আপডেট সময় ১০:৪৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬