ঢাকা ০২:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালের বন্যা-ভূমিধসে শোক বাংলাদেশের, সহায়তায় প্রস্তুত ঢাকা

নিজস্ব সংবাদ :

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রয়োজন হলে নেপালকে সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা।

বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেপালের জনগণ ও সরকারের প্রতি সংহতি প্রকাশ করে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ও বাংলাদেশের জনগণ এই কঠিন সময়ে বন্ধুপ্রতীম নেপালের পাশে রয়েছে। দেশটিতে চলমান দুর্যোগ পরিস্থিতি বাংলাদেশ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষ করে বহু মানুষ নিখোঁজ এবং পর্যটকসহ অনেকের প্রাণহানির আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

দুর্যোগের এই সংকটময় সময়ে নেপালের উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়।

এ ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করেছে বাংলাদেশ সরকার। পাশাপাশি নিখোঁজ ব্যক্তিদের দ্রুত সন্ধান ও উদ্ধারের পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতার জন্যও প্রার্থনা করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

নেপালের বন্যা-ভূমিধসে শোক বাংলাদেশের, সহায়তায় প্রস্তুত ঢাকা

আপডেট সময় ০৫:২৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬