ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নারী এশিয়া কাপে রাতে মাঠে নামছে বাংলাদেশ

কাগজের খবর ডেস্ক:

রাতে মাঠে নামছে বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের দশম আসরে মাঠে নামছে বাংলাদেশ দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।

নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে নিগার সুলতানা জ্যোতির দল। ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিল বাংলাদেশ দল।

টুর্নামেন্ট খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে টাইগ্রেস অধিনায়ক জ্যোতি জানিয়েছিলেন, ভালোভাবেই প্রস্তুতি সেরেছেন তারা। ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে বিমান ধরেছেন।

এর আগে টুর্নামেন্টটির সবশেষ আসরে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। তবে ভারতের কাছে হেরে ফাইনাল খেলতে না পারার আগে আক্ষেপ নিয়ে দেশে ফিরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

এশিয়া কাপে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য আসে ২০১৮ সালে। সেবার ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল মেয়েরা। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নারী এশিয়া কাপে রাতে মাঠে নামছে বাংলাদেশ

আপডেট সময় ০৭:০১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬