ঢাকা ০২:১১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নয়াদিল্লি সফর নিয়ে ভারতের রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তি প্রত্যাহার

নিজস্ব সংবাদ :

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফর ঘিরে ভারতের রাষ্ট্রপতি ভবনের প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তি মাত্র এক ঘণ্টার ব্যবধানে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ২টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়েছিল, শনিবার (২২ আগস্ট) রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে নিয়মিত ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না।

বিজ্ঞপ্তিতে এর কারণ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠানের পূর্ণাঙ্গ মহড়ার কথা উল্লেখ করা হয়েছিল। এতে বাংলাদেশি প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

তবে প্রকাশের প্রায় এক ঘণ্টা পরই বিজ্ঞপ্তিটি সরিয়ে নেওয়া হয়। বিকেল ৩টার দিকে নতুন এক বার্তায় রাষ্ট্রপতি ভবন জানায়, ‘এই শনিবার কোনো চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান থাকছে না’ শিরোনামে ২১ আগস্ট প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হয়েছে।

এদিকে তারেক রহমানের নয়াদিল্লি সফর নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

ভারতের রাষ্ট্রপতি ভবনে বিদেশি রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানদের রাষ্ট্রীয় সফরকে কেন্দ্র করে বিশেষ আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়ে থাকে। এর মধ্যে গার্ড অব অনার, জাতীয় সংগীত পরিবেশনসহ বিভিন্ন সামরিক ও কূটনৈতিক আনুষ্ঠানিকতা রয়েছে। সাধারণত মূল আয়োজনের আগে এসব অনুষ্ঠানের পূর্ণাঙ্গ মহড়াও অনুষ্ঠিত হয়।

সফরসূচি চূড়ান্ত হলে রাষ্ট্রীয় অতিথির সম্মানে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা ও পরবর্তী সময়ে নৈশভোজের আয়োজনের মতো কর্মসূচিও থাকতে পারে।

তবে বিজ্ঞপ্তি প্রত্যাহারের ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

নয়াদিল্লি সফর নিয়ে ভারতের রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তি প্রত্যাহার

আপডেট সময় ১২:০৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬