ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই ছেলের নামে ইউনিয়নের নামকরণ বিতর্ক: পরিবর্তনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব সংবাদ :

মনিরুজ্জামান মনির ,বিশেষ প্রতিবেদক

বগুড়ার নবগঠিত দুটি ইউনিয়নের নাম স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামের সঙ্গে মিলে যাওয়ায় সৃষ্ট বিতর্কের পর সেগুলোর নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। তিনি জানান, প্রধানমন্ত্রী মৌখিকভাবে ইউনিয়নগুলোর নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। যদিও এ বিষয়ে এখনো কোনো লিখিত নির্দেশনা জেলা প্রশাসনের কাছে পৌঁছায়নি।

জেলা প্রশাসক বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নামগুলো পরিবর্তনের জন্য বলেছেন। তাঁর নির্দেশনা অনুযায়ী আমরা প্রাথমিক প্রস্তুতি শুরু করব।” তিনি জানান, শিগগিরই প্রধানমন্ত্রীর কার্যালয় বা সংশ্লিষ্ট দপ্তর থেকে আনুষ্ঠানিক চিঠি আসতে পারে।

নাম পরিবর্তনের অংশ হিসেবে সংশ্লিষ্ট এলাকায় নতুন করে গণশুনানির আয়োজন করা হবে বলেও জানান জেলা প্রশাসক। তাঁর ভাষ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্থানীয় জনগণের মতামত গ্রহণ করবেন এবং গণশুনানির মাধ্যমে যে নামগুলো প্রস্তাবিত হবে, সেগুলোই পরবর্তী সিদ্ধান্তের ভিত্তি হিসেবে বিবেচিত হবে।

গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসনের জারি করা প্রজ্ঞাপনে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক পুনর্গঠনের আওতায় চারটি নতুন ইউনিয়ন গঠনের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে শিবগঞ্জ উপজেলার নতুন ইউনিয়নের নাম রাখা হয় ‘মীরবাড়ী’ এবং মোকামতলা উপজেলার তিনটি ইউনিয়নের নাম দেওয়া হয় ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’।

তবে ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম তিনটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম হয়। অভিযোগ ওঠে, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম ‘মীরবাড়ী’ এবং তাঁর দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ও মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে মিল রেখেই দুটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। রাজনৈতিক অঙ্গনেও এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরবর্তীতে নামকরণ প্রক্রিয়া ও গণশুনানির স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলা হয়, যা জাতীয় সংসদ পর্যন্ত গড়ায়।

সংসদে দেওয়া বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেন, উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের যাচাই-বাছাই এবং গণশুনানির ভিত্তিতেই ইউনিয়নগুলোর নাম নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দিয়েই নাম নির্বাচন করা হয়েছে।

প্রতিমন্ত্রীর ব্যাখ্যা অনুযায়ী, গাবতলী ও সোনাতলা উপজেলার সীমান্তবর্তী অবস্থানের কারণে একটি ইউনিয়নের নাম রাখা হয়েছে ‘সীমান্ত’। অন্যটির ভৌগোলিক বৈশিষ্ট্য বিবেচনায় দেওয়া হয়েছে ‘দিগন্ত’ নাম। নিজের দুই ছেলের নামের সঙ্গে এই নামগুলোর মিলকে তিনি ‘সম্পূর্ণ কাকতালীয়’ বলে দাবি করেন।

তবে বিতর্ক থামেনি। শেষ পর্যন্ত বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে নামগুলো পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়। এখন নতুন গণশুনানির মাধ্যমে স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে ইউনিয়নগুলোর নতুন নাম নির্ধারণের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

দুই ছেলের নামে ইউনিয়নের নামকরণ বিতর্ক: পরিবর্তনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় ০৯:৪৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬