ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্ক-কাতারসহ ৪ মুসলিম দেশের ‘বদর’ চুক্তি

কাগজের খবর ডেস্ক:

৪ মুসলিম দেশের ‘বদর’ চুক্তি

প্রতিরক্ষা সহযোগিতা জোরদার ও কৌশলগত অংশীদারত্ব গড়ে তুলতে ‘বদর’ সমঝোতা স্মারকে সই করেছে তুরস্ক, কাতার, ইন্দোনেশিয়া ও পাকিস্তান।

বুধবার (২১ অক্টোবর) কাতারের রাজধানী দোহায় চার দেশের প্রতিনিধিরা এ চুক্তিতে সই করেন। পরে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

চুক্তিতে সই করেন তুরস্কের জাতীয় প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলের, কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষাবিষয়ক প্রতিমন্ত্রী শেখ সৌদ বিন আবদুল রহমান বিন হাসান আল থানি, ইন্দোনেশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী ইউসুফ জুহারি এবং পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুরস্কের প্রতিরক্ষা শিল্পবিষয়ক প্রেসিডেন্সির প্রধান হালুক গোরগুন।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ‘বদর’ শব্দের অর্থ ‘পূর্ণিমার চাঁদ’। এই সমঝোতা স্মারকের মাধ্যমে চার দেশ সামরিক উৎপাদনে সহযোগিতা বাড়ানো, প্রতিরক্ষা সক্ষমতা জোরদার এবং সামরিক কারিগরি প্রশিক্ষণ, গবেষণা ও উন্নয়নে যৌথ উদ্যোগ এগিয়ে নিতে চায়।

আধুনিক প্রতিরক্ষাব্যবস্থার অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে নতুন সমাধান উদ্ভাবন এবং সংশ্লিষ্ট শিল্প খাতের বিকাশেও এই উদ্যোগ ভূমিকা রাখবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

চুক্তির আওতায় চার দেশের সামরিক উৎপাদন সক্ষমতা সমন্বিতভাবে কাজে লাগানোর সুযোগ তৈরি হবে। এতে পারস্পরিক সহযোগিতা বাড়ার পাশাপাশি মিত্র ও বন্ধুদেশগুলোর চাহিদা পূরণে প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী করা সম্ভব হবে। একই সঙ্গে অংশগ্রহণকারী দেশগুলোর জন্য অর্থনৈতিক সম্ভাবনাও তৈরি হবে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় আশা করছে, এই সমঝোতা স্মারকের ফলে চার দেশের মধ্যে সামরিক সহযোগিতা সম্প্রসারিত হবে, প্রতিরক্ষা শিল্পে সম্পর্ক আরও গভীর হবে এবং বহুপক্ষীয় অংশীদারত্ব জোরদার হবে। এর মাধ্যমে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা এবং অভিন্ন লক্ষ্য অর্জনেও সহায়তা মিলবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তুরস্ক-কাতারসহ ৪ মুসলিম দেশের ‘বদর’ চুক্তি

আপডেট সময় ০৪:২৩:২০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬