ঢাকা ০১:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তীব্র জ্বরে হাসপাতালে মন্ত্রী টুকু, চলছে বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ

নিজস্ব সংবাদ :

শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আব্দুল্লাহ আল কায়েস। তিনি জানান, গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন মন্ত্রী টুকু। শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে ইকবাল হাসান মাহমুদ টুকু চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। তার প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা চলছে।

এদিকে মন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তীব্র জ্বরে হাসপাতালে মন্ত্রী টুকু, চলছে বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ

আপডেট সময় ০২:৩৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬