ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের সঙ্গে আজ আনোয়ার ইব্রাহিমের বৈঠক

নিজস্ব সংবাদ :

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিন আজ। সকালে তিনি পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের-এর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেবেন। বৈঠকে দুই দেশের মধ্যে শ্রমবাজার, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং জনযোগাযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

জাতীয় নির্বাচনে বিজয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের চার মাসের মাথায় এটি তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় বিদেশ সফর। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তিনি রোববার রাতে কুয়ালালামপুরে পৌঁছান। সেখানে তাকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বিশেষ মোটর শোভাযাত্রায় তাকে শাংগ্রি-লা হোটেলে নিয়ে যাওয়া হয়।

আজকের কর্মসূচিতে দুই প্রধানমন্ত্রীর একান্ত ও প্রতিনিধি পর্যায়ের বৈঠক রয়েছে। বৈঠক শেষে কয়েকটি সমঝোতা স্মারক ও গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। পাশাপাশি দুই নেতা যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। সফরের অংশ হিসেবে তারেক রহমানের সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় অংশ নেওয়ার পাশাপাশি তিনি মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তারেক রহমানের সঙ্গে আজ আনোয়ার ইব্রাহিমের বৈঠক

আপডেট সময় ০২:৫০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬