ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে ৬৬ জন গ্রেপ্তার

নিজস্ব সংবাদ :

রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় ধারাবাহিক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ৬৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।

রোববার (১২ জুলাই) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শনিবার (১১ জুলাই) তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চুরি, মাদক, ছিনতাই, পরোয়ানাভুক্ত আসামি এবং অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৬৬ জনকে আটক করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানা এলাকা থেকে ৯ জন, শেরেবাংলা নগর থানা থেকে ৪ জন, মোহাম্মদপুর থানা থেকে সর্বোচ্চ ৩০ জন, আদাবর থানা থেকে ১২ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ৭ জন এবং হাতিরঝিল থানা থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ঢাকার তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে ৬৬ জন গ্রেপ্তার

আপডেট সময় ০২:৫৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬