ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তনের নির্দেশ, আরও ৫০ স্থানে বসছে স্মার্ট সিগন্যাল

নিজস্ব সংবাদ :

রাজধানীর যানজট কমানো, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে ঢাকার আরও অন্তত ৫০টি গুরুত্বপূর্ণ মোড়ে দ্রুত সময়ের মধ্যে স্বয়ংক্রিয় (অটোমেটিক) ট্রাফিক লাইট সিস্টেম চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে অনুষ্ঠিত পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশ দেন। বৈঠকে রাজধানীর ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং নাগরিক ভোগান্তি কমাতে প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ঢাকায় যানবাহনের অতিরিক্ত হর্ন ব্যবহারের ফলে সৃষ্ট শব্দদূষণ নিয়েও গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। এ সমস্যা নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আরও কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া বর্তমানে ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরার আদলে যানবাহনের অপ্রয়োজনীয় হর্ন শনাক্ত ও নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনাও পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে রাজধানীর সড়ক ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং শব্দদূষণ কমিয়ে নাগরিকদের জন্য একটি আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তনের নির্দেশ, আরও ৫০ স্থানে বসছে স্মার্ট সিগন্যাল

আপডেট সময় ০২:২৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬