ঢাকা ০২:১৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯ রোগী

নিজস্ব সংবাদ :

দেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৩৯ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২৮৭ জন ঢাকা বিভাগের। এছাড়া খুলনা বিভাগে ১৫৯ জন, বরিশালে ১১৭ জন, চট্টগ্রামে ১০০ জন, ময়মনসিংহে ৭৯ জন, রাজশাহীতে ৭১ জন, রংপুরে ২৩ জন এবং সিলেট বিভাগে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ২৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৮ হাজার ৯২৯ জন। এ সময়ে রোগটিতে প্রাণ হারিয়েছেন ৮২ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৬ হাজার ৮৯৬ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৯৫১ জন।

তবে বিজ্ঞপ্তির এক স্থানে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে, যেখানে শুরুতে পাঁচজনের মৃত্যুর তথ্য দেওয়া হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যায় প্রতিবেদনে অসঙ্গতি রয়েছে।

গত কয়েক বছরের পরিসংখ্যানও দেশে ডেঙ্গুর ভয়াবহতা তুলে ধরছে। ২০২৫ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন, আর মৃত্যু হয় ৫৭৫ জনের।

এর আগের বছর, অর্থাৎ ২০২৩ সালে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। ওই বছর হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং ডেঙ্গুতে মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।

চলতি বছরেও প্রতিদিন নতুন রোগী শনাক্ত ও মৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় ডেঙ্গু প্রতিরোধে বাড়তি সতর্কতার প্রয়োজনীয়তার কথা বলছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯ রোগী

আপডেট সময় ০৩:০৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬